Looking for the Top 10 Bangla Status Download for facebook instagram whatsapp? newbanglasms.com-এ পেয়ে যান সেরা লাভ, স্যাড এবং ইমোশনাল হোয়াটসঅ্যাপ ভিডিও স্ট্যাটাস একদম ফ্রি!
1. একদিন সময়ের স্রোতে মুছে যাবে সব চেনা নাম…
থেমে যাবে স্পন্দন,
এবং মায়ার সব বাঁধন ছিঁড়ে,
জীবন মিলিয়ে যাবে… অনন্ত কোনো শূন্যতায়!”
2. আহা… রাতের এ কী অপরূপ রূপ!”
“ঝিঁ ঝিঁ পোকার নিঝুম সুর, আর হাওয়ায় দোলা গাছের পাতা…”
বাতাসের এই হালকা পরশ যেন মনের সব ক্লান্তি জুড়িয়ে দেয়।”
আর ডালপালার আড়াল থেকে উঁকি দেয় ওই মায়াবী চাঁদ…
হৃদয়ে রেখে যায় এক অদ্ভুত প্রশান্তি
3. এই মেঘলা দিনে সব কথা নাইবা বলা হল
কিছু কথা না বলাই থাক
আর কিছু দীর্ঘশ্বাসের স্মৃতি
আজ এই বৃষ্টির জলেই ধুয়ে যাক
4. অহংকার টা টাকার নয়, মানুষের করুন
কারণ দিন শেষে টাকা নয়
মানুষ টাই থেকে যায়
5. গাছের আড়ালে লুকিয়ে থাকা এক টুকরো ভরসা,
দিনের সব আলোটুকু মেখে নিয়ে,
গোধূলি লগ্নে আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে পৃথিবীর শেষ প্রান্তে।
যেন রেখে যাচ্ছে এক বুক আশা, আর মনের কোণে জমে থাকা এক মায়াবী শান্তি।
আসলে, শেষটাও যে এতটা সুন্দর হতে পারে,
তা এই সূর্যাস্ত না দেখলে হয়তো জানাই হতো না,
6. কিছু নীরবতা অনেক কথা বলে যায়
এই যেমন ডুবতে থাকা সূর্যটা
সে কিন্তু হারিয়ে যাচ্ছে না
সে বিদায় নিচ্ছে আবার নতুন করে
আলো ছড়াবে বলে
7. মানুষ কত আয়োজন করে মানুষকে ভুলে যায়…
কত নিপুণ অভিনয়ে একটা মানুষকে বুক থেকে, জীবন থেকে, মায়ার বৃত্ত থেকে দূরে সরিয়ে দেয়। হুট করে তো আর কাউকে পর করা যায় না! তাই শুরু হয় অবহেলা আর অজুহাতের এক নিভৃত, নিষ্ঠুর আয়োজন।
প্রথমে চেনা আবেগ গুলো কেমন যেন অচেনা হতে থাকে। তারপর বাড়তে থাকে দূরত্বের দেয়াল।
প্রকৃতিতে যেমন কালবৈশাখী আসার আগে আকাশ গুমোট হয়ে থাকে, চারপাশের বাতাস থমকে যায়….
ঠিক তেমনি একটা মানুষকে জীবন থেকে তাড়িয়ে দেওয়ার জন্যও মনে মনে চলে এক দীর্ঘ প্রস্তুতি। অকারণেই খিটখিটে মেজাজ দেখানো.. ছোট ছোট বিষয়ে বিশাল ভুল বোঝাবুঝির পাহাড় খাড়া করা… এসব তো আসলে কোনো আকস্মিক ঘটনা নয়।
এগুলো হলো সুক্ষ্ম, সুপরিকল্পিত অবহেলা। যা একটা মানুষকে ভালবাসার চেনা বৃত্ত থেকে তাড়িয়ে দেওয়ার এক একটা বিষাক্ত অস্ত্র। ইচ্ছা করেই এমন একটা পরিস্থিতি তৈরি করা। যাতে সে নিজেই একসময় ক্লান্ত হয়ে, অপমানে আর অভিমানে নিজেকে গুটিয়ে নেয়। যাতে শেষমেশ দোষটা নিজের ঘাড়ে না পড়ে, যাতে বুক ফুলিয়ে বলা যায়—”তুমিই তো চলে গেলে!”
একটা মানুষকে পুরোপুরি পর করে দেওয়ার জন্য মানুষ কত নাটক সাজাতে হয়, কত কাঠখড় পড়াতে হয়। অথচ কত সহজ হতে পারতো সবকিছু! শুধু একটা বার সামনে দাঁড়িয়ে বললেই হতো—”তোমাকে আর আমার প্রয়োজন নেই।”
আসলে, কাউকে জীবন থেকে তাড়িয়ে দেওয়াটা হয়তো অপরাধ নয়, হয়তো সেটা সময়ের দাবি। কিন্তু তাকে দূরে সরানোর জন্য এই যে সূক্ষ্ম অবহেলার বিষাক্ত আয়োজন করা হয়… সেই আয়োজনের দেওয়া ক্ষতটা মানুষ মরে গেলেও কোনোদিন ভুলতে পারে না।
8. রবীন্দ্রনাথ বলেছিলেন নদীর এপার কহে ছড়িয়া নিশ্বাস
ওঅপাড়েতে সর্বসুখ আমার বিশ্বাস
আসলে আমারাওতো তাই করি তাই না
যা আমাদের নেই তার পেছুনে ছুট তে ছুট তে
হাতের কাছের হাতের কাছের সৌন্দর্য গুলোও হারিয়ে ফেলি
অথচ এই গাছের পাতা টার দিকে তাকান
ঝরে যাওয়ার পরেও সে কতটা শান্ত কতোটা সুন্দর
9. হটাৎ বাতাস থেকে এটি করিয়ে পেলাম
বলুন তো এটা আসলে কি
আমাদের সেই ছোট্ট বেলার
বুড়ির চুল তাই না ?
আচ্ছা এটা ছোট বেলায় ধরার জন্য
কে কে পেছুনে পেছুনে ছুটেছেন ?
10. তবুও প্রকৃতি থেমে থাকে না। শূন্যতা যেমন সত্যি, নতুন করে বেঁচে ওঠাও তেমনই সত্যি, ভালো থাকুক সেই সব মানুষ যারা চলে গেছে, আর অনেক সুন্দর হোক তাদের ফিরে যাওয়ার গল্প।
আশা করি এই ভিডিও স্ট্যাটাস গুলো আপনাদের মন ছুয়ে যাবে, সাথে থাকার জন্য ধন্যবাদ।
Read more : bangla facebook status



